আলোচনার মাধ্যমে আফগানিস্তানে নতুন সরকার গঠনের আহ্বান নিরাপত্তা পরিষদের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

Manual4 Ad Code

নিরাপত্তা পরিষদ জানায়, আলোচনার মাধ্যমে নতুন সরকার হতে হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভূক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে।

ওই বৈঠকে আফগানিস্তানে অবিলম্বে সব প্রকার সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে ১৫ সদস্যের এই পরিষদ।

Manual1 Ad Code

রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন দেশের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে ২০ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষমতা হারানো তালেবান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code