তুরস্ক সফরে আসছেন ইসরাইলের প্রেসিডেন্ট: এরদোগান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ ইসরাইলের প্রেসিডেন্ট আইজেক হারজগ শিগগিরই তুরস্ক সফরে আসছেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

Manual5 Ad Code

তিনি বলেন, ইসরাইলে প্রধানমন্ত্রী নাফতালি বেনেতও চান তুরস্কের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে।

Manual3 Ad Code

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং তুরস্কের সঙ্গে জ্বালানি নিয়ে বিষয়ে আলোচনার জন্যই ইসরাইলের প্রেসিডেন্ট আঙ্কারা সফরে আসছেন।

২০১০ সালে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠানো একটি তুর্কি জাহাজে হামলা করে ১০ স্বেচ্ছাসেবীকে হত্যার পর থেকে ইহুদিবাদী দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। পরে ২০১৬ সালে দুই দেশ আবার রাষ্ট্রদূতদের ফেরত পাঠায়।

Manual2 Ad Code

সেই সম্পর্ক নতুন করে জোড়া লাগাতেই ইসরাইলি প্রেসিডেন্ট যাচ্ছেন তুরস্কে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code