ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code
রাশেদুল হাসান কাজল, ফরিদপুর
ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার কয়েকটি স্থানে তীব্রভাবে নদীর পাড় ভাঙন শুরু হয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বের্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ৮.৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন “পানি বৃদ্ধির ফলে পাঁচটি উপজেলার কয়েকটি স্থানে নদী পাড় ভাঙন শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি বালু ভর্তি জিও ব্যাগ ফেল প্রাথমিক প্রটেকশনের জন্য।”

Manual4 Ad Code

জেলার সদর উপজেলার গোলডাঙ্গী এলাকার গৃহিনী নাছিমা বেগম বলেন, “গত ৪/৫ দিন হল পানি বাড়ছে। আমাদের বাড়ির আশেপাশে পানি চলে এসেছে। মাঠে ধান ও ধুনচে গাছ তলিয়ে যাচ্ছে।”

Manual2 Ad Code

একই উপজেলার ডিগ্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন, তার ইউনিয়নের বেশি ভাগই চরাঞ্চল। স্বাভাবিক ভাবেই পানি বাড়ায় চরের মাঠ-ঘাট তলিয়ে গেছে এবং আউশ ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে।

Manual6 Ad Code

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পানি বৃদ্ধির বিষয়টি তারা সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে খোঁজখবর রাখতে। কোথাও জনমানুষের দূর্ভোগ সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া যে সব এলাকায় ভাঙন দেখা দিয়েছে সে স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে বলে জানান তিনি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code