ব্রিটিশ বাঙালি জিদান মাদ্রিদের লা লিগার রায়ো ভায়োকানোতে নাম লেখালেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

মুহাম্মদ শাহেদ রাহমান ( লন্ডন ) যুক্তরাজ্য থেকে :

ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটলার জিদান স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়োকানোতে নাম লিখিয়েছেন।

সম্প্রতি চুক্তি সম্পন্ন করে লা লিগার দল স্পেনের মাদ্রিদের রায়ো ভায়োকানোতে যোগ দিয়েছেন ব্রিটিশ বাঙালি জিদান মিয়া।

ব্রিটিশ বাঙালি ফুটলার জিদানের বাবা সুফিয়ান মিয়াও এই সুসংবাদ ও চুক্তির কথা এ প্রতিবেদককে জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন— জিদান আমাদের স্বপ্ন পূরণ করে, সে একদিন বাংলাদেশী কমিউনিটির তরুণ মেধাবী ফুটবলারদের জন্য রোল মডেল হয়ে সবার মূখ উজ্জ্বল করবে।

এদিকে মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি অ্যান্থেম স্পোর্টস তার চুক্তির বিষয়টি নিশ্চিত করে একটি টুইট করেছেন ।

Manual5 Ad Code

সেই পোস্টে তারা জানায়, ‘প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়োকানোর অ্যাকাডেমিতে ২ মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পায় সে।

Manual8 Ad Code

এদিকে চুক্তি সম্পন্ন করে তরুণ ফুটবলার জিদান তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন—
“আমি ২০২১-২০২২ মৌসুমের জন্য রায়ো ভ্যালেকানো এফসির সাথে চুক্তি করেছি বলে ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।
আমি ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং আমার উপর বিশ্বাস করার জন্য। আমার কোচ এবং পরামর্শদাতাদের, বর্তমান এবং বছরের পর বছর ধরে, আপনার সমস্ত সমর্থন, সময় এবং ভালবাসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই যে তারা বছরের পর বছর ধরে আত্মত্যাগ করেছে, তাদের ছাড়া আমি কোথায় থাকব না বা তাদের জন্যই আমি আজ এখানে ।

Manual5 Ad Code

সবশেষে আমি তাদের ধন্যবাদ জানাতে চাই যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার যাত্রা অনুসরণ করেছেন, আমাকে সমর্থন ও ভালোবাসা দিচ্ছেন । বিশেষ করে যারা আমার জন্মভূমি এবং পিতৃভূমি বাংলাদেশকে ধন্যবাদ ।
কঠিন কাজ এখন শুরু! ২০২১-২০২২ মৌসুম আসছে …।”

উল্লেখ্য জিদান লন্ডনে জন্মগ্রহণ করেন । তার ফুটবলের হাতেখড়ি ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের অ্যাকাডেমিতে। সেখানে দুই বছর প্রশিক্ষণ নেয়ার পর জিদান খেলেছেন বেশ কয়েকটি যুব দলে। ইংল্যান্ড, ওয়েলস ছাড়াও খেলেছেন ডেনমার্ক, স্পেন, হংকং এবং থাইল্যান্ডে।
পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্যে ২০১২ সালের ডিসেম্বরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। খেলেছেন ইংলিশ ক্লাব ব্রমলি এফসি ও এফসি ডালাসে।
জিদান মিয়া বাংলাদেশ ফুটবল জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন অনেক আগেই। বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা রয়েছে তার।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code