ক্রিকেট ফেরাতে নতুন গাইডলাইন দিল আইসিসি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাসের কারণে বিশ্বে সবধরনের ক্রিকেটই বন্ধ। কোনো দেশের বোর্ডই এখনও ঝুঁকি নিয়ে শুরু করতে পারছে না। যদিও বোর্ডসহ অনেক খেলোয়াড়রাও মাঠে ফিরতে আগ্রহী। তবে এখন থেকে চাইলেই যেভাবে সেভাবে খেলতে পারবে না দলগুলো। মেনে চলতে হবে আইসিসির নতুন গাইডলাইন। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইতোমধ্যে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডগুলোর চিকিৎসক প্রতিনিধির সঙ্গে আলোচনা করে বিভিন্ন কার্যকরী নির্দেশিকা দিয়েছে।

Manual1 Ad Code

একাধিক সতর্কতা জারি করে আইসিসি এক বিবৃতিতে জানায়, প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডকে একজন প্রধান চিকিৎসক কর্মকর্তা নিয়োগ দিতে হবে। সংস্থাটির মতে একজন চিকিৎসা বিশেষজ্ঞ দলের সঙ্গে থাকলে ক্রিকেটাররা সবকিছু ঠিকমতো মেনে চলতে পারবে।
আইসিসির নতুন নিয়ম পরিবর্তনের মধ্যে এখন থেকে প্রতিটি সদস্য দেশকে সফরের আগে অন্তত ১৪ দিনের একটি আইসোলেশন ক্যাম্পের কথা বিবেচনা করতে হবে। প্রতিটি ক্রিকেটারের শরীরের তাপমাত্রা মাপা হবে ও কোভিড-১৯ পরীক্ষা করা হবে। অনুশীলন ম্যাচেও করোনা পরীক্ষা রাখার কথা বলা হয়েছে।
ক্রিকেট মাঠে আম্পায়ারদের জন্য আসছে বড় নির্দেশিকা। আম্পায়ারদের গ্লাভস ব্যবহার করতে হবে। কেননা আম্পায়ারদের বার বার বল ধরতে হয়। বিশেষ করে সীমিত ওভারের ম্যাচে প্রতি ওভার পরই আম্পায়ারের কাছে বল ফেরত পাঠাতে হয়। ফলে এতে ঝুঁকিতে পাড়তে পারেন তারা। তাই এমন ভাবনা এসেছে আইসিসি। এছাড়া ক্রিকেটারেরা যেন সোয়েটার, টুপি বা তোয়ালে আম্পায়ারদের হাতে তুলে না-দেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code