যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলাবাসীর উদ্যোগে নিউ ইয়র্কে রেজিনা নাসের এর গণ সংবর্ধনা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

“মৌলভীবাজার জেলাবাসী ও প্রবাসী বাংলাদেশী” এর উদ্যোগে গত ২৯শে আগষ্ট ২০২১ রবিবার  মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতিরেজিনা নাসের এর যুক্তরাষ্ট্র শুভাগমণ উপলক্ষ্যে গণ সংবর্ধনা ও মতবিনিময় সভা নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ প্রসিদ্ধ “জুইশ সেন্টার হলে” অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহবাজ আহমেদ।

Manual3 Ad Code

কমিনিউটি জনাব সালেহ চৌধুরীর সভাপতিত্বে, মৌলভী বাজার ডিসস্ট্রিকট সোসাইটি ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন এর সঞ্চালনায় ও দারাদ আহমেদের সহযোগিতায় অনুষ্ঠিত এই গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হেলাল খান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান, মৌলভীবাজার জেলার বিশিষ্ট সমাজসেবী শাহ রকিব আলী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাবেক সভাপতি সোহান আহমেদ টুটুল এবং বর্তমান সভাপতি তজমূল হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম. এ. বাতিন, যুক্তরাষ্ট্র জাসাস এর সভাপতি আবু তাহের, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক ইনঞ্জিনিয়র সায়েম রহমান, নিঊজাসী বিএনপির আহবায়ক সৈয়দ জুবায়ের আলী, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, জাসাস এর সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, এবাদ চৌধুরী, মাজহারুল ইসলাম জনি, এমদাদ রহমান তরফদার, সৈয়দ রুহুল আলী, সিদ্দিক হোসেন রুবেল, দেওয়ান মেহরাব রাজা চৌধুরী, আব্দুল মান্নান, প্রমুখ।

Manual4 Ad Code

 

উক্ত সভায় বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন জালাবাবাদ সোসাইটি ইউএসএর সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বিএনপি নেতা জসিম ভুঁইয়া, শাহাদাত হোসেন রাজু, মৌলভীবাজার ডিসট্রিক্ট সোসাইটি ইউএস এর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মামুন, সৈয়দ জুয়েল, হেলাল খান, মহসিন মিয়া লাল, ফয়েস আহমেদ, শাহীন হাসনাত, সৈয়দ আবুল কাশেম, চৌধুরী মুমিত তানিম, যুবদল নেতা আমানত হোসেন আমান, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক কামরুল আলম নিলু, হাদিসা বেগম, ফজলু মিয়া, গুলশান আরা বেগম, আয়শা বেগম, এম.এম. আশরাফুর রহমান, সাইফুল আলম, মোস্তাফিজুর রহমান, সারোয়ার খান বাবু, রফিকুল ইসলাম ডালিম, সাইফুর ইসলাম লিটন, রাজ ইসলাম, সেলিম উদ্দিন আবদুল আহাদ, কামাল হোসেন, মোঃ রহমান, মোঃ মির্জা আজম, ডি এম বাদশা, রিপন মিয়া, অপু আহমেদ, ¬মিলু মিয়া, মোঃ লোকমান হোসেন প্রমুখ।

 

“সংবর্ধনা সভায় প্রধান অতিথি রেজিনা নাসের বলেন যে, আমেরিকায় এসে আমি বাংলাদেশের প্রতিচ্ছবিই দেখলাম এই নিউইয়র্কে। তিনি বলেন যে, আপনাদের আতিথেয়তায় ও সম্মাননায় আমি অভিভূত। আপনাদের সবাইকে বিশেষ করে মৌলভীবাজার জেলার সকল প্রবাসীদেরকে সম্মিলিতভাবে প্রিয় জেলার উন্নয়নে অবদান রাখার অনুরোধ জানাই। তিনি মরহুম এম সাইফুর রহমান সাহেবের উন্নয়নমূলক অসমাপ্ত কার্যক্রমের সমাপ্ত করার অঙ্গীকার করেন। জনাবা রেজিনা বাংলাদেশে পরমত সহিষ্ণুতার পরিবেশ ফিরিয়ে আনার শান্তিপুর্ণ প্রচেষ্টার জন্য সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি আবেদন জানান। আমেরিকার জন্যও তিনি শুভেচ্ছা ও শুভকামনা করেন। বক্তব্যের শেষে তিনি আল্লাহর নিকট দোওয়া প্রার্থনা করেন যেন বাংলাদেশ অতিস্বত্তর করোনার প্রকোপ থেকে মুক্তি পায়।

 

Manual5 Ad Code

উল্লেখ্য যে জনাব রেজিনা নাসের এক ঐতিহ্যবাহী পরিবারের রাজনীতি সচেতন সুনাগরিক। বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী, বিশ্ব ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সর্বজন শ্রদ্ধেয় জননেতা মরহুম এম সাইফুর রহমানের পুত্রবধু এবং সাবেক এমপি, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি জনাব এম নাসের রহমানের সহধর্মিনী। জনাব এম নাসের রহমানের সহধর্মিনী।
সংবর্ধনা সভায় মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে সংবর্ধিত প্রধান মেহমান “জনাবা রেজিনা নাসেরকে” ফুলেল শুভেচ্ছা এবং একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর প্রধান অতিথিকে আরও একটি স্মারক উপহার দেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে সংগঠনের সভাপতি সোহেল আহমেদ।

Manual5 Ad Code

সংবর্ধনা সভার পরিশেষে অনুষ্ঠানের সমন্বয়কারী চৌধুরী সালেহ, দারাদ আহমেদ ও জাবেদ উদ্দীন সভায় আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে এম নাসের রহমানের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় তার বড় মেয়ে আমিরা রহমানও উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code