আফগানিস্তান সরকারের ইমেইল গুগল বন্ধ করল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
নিউজ ডেস্কঃ আফগান সরকারের অনির্দিষ্ট সংখ্যক ইমেইল অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে গুগল।

গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেট ইনকরপোরেটেডে গত শুক্রবার এক বিবৃতিতে অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার তথ্য নিশ্চিত করেছে।

আলফাবেট ইনক বলেছে, ‘আমরা আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ওই অ্যাকাউন্টগুলো সুরক্ষিত রাখতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

আশরাফ গনি সরকারের সাবেক কর্মকর্তা ও তাদের আন্তর্জাতিক অংশীদারদের রেখে যাওয়া নানা নথিপত্র ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় গুগল এ সিদ্ধান্ত নিয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন গুগলের একজন কর্মকর্তা।

তিনি বলেন, ‘তালেবান যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের কর্মকর্তাদের খুঁজে বের করতে বায়োমেট্রিক এবং বেতনের  ডেটাবেস ব্যবহার করতে পারে।’

Manual2 Ad Code

কাবুল দখল করে নেওয়ার পর তালেবান ঘোষণা দেয়, মার্কিন সেনাবাহিনী ও কর্মকর্তাদের আফগান সহযোগীদের তারা ক্ষমা করে দিয়েছে। কিন্তু বাস্তবিক চিত্রটি ছিল ভিন্ন। তারা কাবুলের ঘরে ঘরে গিয়ে সেই আফগান সহযোগীদের খুঁজতে শুরু করে।

এদিকে আশরাফ গনি সরকারের একজন কর্মী রয়টার্সকে বলেছেন, তালেবানরা সাবেক কর্মকর্তাদের ইমেইল পেতে চাইছে।

তিনি রয়টার্সকে বলেন, ‘তালেবান সদস্যরা আমাকে বলেছে, আমি যেখানে কাজ করতাম তার সার্ভারের সব ডেটা যেন আমি সংরক্ষণ করি। যদি আমি তা করি, তাহলে তারা আগের মন্ত্রণালয়ের নেতৃত্বের তথ্য এবং অফিসিয়ালি যোগাযোগের ‍সুযোগ পাবে।’

তিনি জানান, তবে তালেবানের নির্দেশনা তিনি মেনে চলেননি। তিনি আত্মগোপনে চলে গেছেন।

মেইল এক্সচেঞ্জার রেকর্ডস থেকে জানা গেছে, আফগানিস্তানের প্রেসিডেন্টের প্রোটোকল অফিস,  অর্থ, শিল্প, উচ্চ শিক্ষা ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ প্রায় ২৪টি সরকারি দপ্তর গুগল সার্ভার ব্যবহার করছে।

Manual4 Ad Code

আফগানিস্তানে কোন মন্ত্রণালয় কোন ইমেইল প্ল্যাটফর্ম ব্যবহার করছে, সে সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য দিয়েছেন ইন্টারনেটভিত্তিক গোয়েন্দা সংস্থা ডোমেনটুলসের নিরাপত্তা গবেষক চ্যাড অ্যান্ডারসন।

Manual8 Ad Code

তিনি বলেন, সরকারি ডেটাবেসে একবার ঢুকতে পারলে তালেবান সাবেক সরকারের মন্ত্রী, কর্মকর্তা ও তাদের মিত্রদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে পারে। প্রতিশোধপরায়ণ তালেবানরা একটি বেতনের প্রতিবেদন হাতে পেয়ে গেলে জেনে যাবে, সরকারি কর্মচারীদের অবস্থান, তাদের কর্মকাণ্ড। তাছাড়া এটি দেশের সম্পদের তথ্যও তালেবানদের দেবে।

Manual8 Ad Code

তবে তালেবানের কাছ থেকে তথ্য সুরক্ষার জন্য টেক জায়ান্ট গুগল কোন পদক্ষেপ নিচ্ছে  তা এখনও জানা যায়নি।

চ্যাড অ্যান্ডারসন বলেন, ‘মার্কিনিদের তৈরি করা ডিজিটাল অবকাঠামো নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেষ্টার ত্রুটি রাখবে না তালেবান।  পুরনো সরকারের বিষয়ে তথ্য পাওয়া তালেবানের কাছে একটি পুরনো হেলিকপ্টার থেকেও বেশি মূল্যবান।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code