

ব্রিটেনের ইতিহাসে সবথেকে বেশি দিন ধরে রানির দায়িত্ব সামলাচ্ছেন দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর ১০ দিন পরে তাকে কবর দেওয়া হবে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এর আগে তার ছেলে তথা উত্তরসূরি যুবরাজ চার্লস ব্রিটেনের অন্তর্ভুক্ত চারটি দেশ সফর করবেন। পরিকল্পনা অনুযায়ী রানির কফিন ব্রিটেনের সংসদে রাখা হবে তিন দিন। কারণ দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রানির শেষ যাত্রায় বহু মানুষ অংশ নিতে পারেন বলে মনে করছে ব্রিটেন সরকার। সেই কারণে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সবটা করা হবে বলেই পরিকল্পনা করা হয়েছে। ‘পলিটিকো’ জানিয়েছে, সেন্ট পলস ক্যাথিড্রালে রানির শোকসভার আয়োজন করা হবে। বেশ কয়েক দিন ধরে চলবে এ শোকসভা। সেই সঙ্গে রানির মৃত্যুর দিন ব্রিটেনে জাতীয় শোক ঘোষণা করা হবে।
আমেরিকার সংবাদ সংস্থার দাবি নিয়ে অবশ্য ব্রিটেন সরকার বা বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।