প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহর অন্যরকম ‘সেঞ্চুরি’

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সফল অধিনায়ক হওয়ার পর আজা রবিবার আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে টস করার সাথে সাথেই বাংলাদেশ অধিনায়ক ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন। তিনিই হলেন একশ টি-টোয়েন্টি ম্যাচ খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার।

পুরো ক্রিকেটবিশ্বেও মাহমুদউল্লাহর আগে খুব বেশি ক্রিকেটার একশর বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। মাহমুদউল্লাহ হলেন শততম টি-টোয়েন্টি খেলা বিশ্বের অষ্টম ক্রিকেটার। এর আগে টি-টোয়েন্টিতে শতমম ম্যাচ খেলা সাতজন খেলোয়াড় হলেন- পাকিস্তানের শোয়েব মালিক (১১৬)-মোহাম্মদ হাফিজ  (১১৩), ভারতের রোহিত শর্মা  (১১১), ইংল্যান্ডের ইয়োইন মরগান (১০৭), আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন (১০৩), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (১০২) ও রস টেইলর (১০২)।

Manual2 Ad Code

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে যাত্রা শুরু করেন মাহমুদউল্লাহ। তার অভিষেকের পর বাংলাদেশ ১০৮টি ম্যাচ খেলেছে। দেশের হয়ে মুশফিকুর রহিম ৮৮ ও সাকিব আল হাসান ৮৬টি করে ম্যাচ খেলেছেন। মাহমুদউল্লাহর অধীনে এ বছর টি-টোয়েন্টি ক্রিকেটে ৮টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। যা এক বর্ষে সর্বোচ্চ জয়ের রেকর্ড। এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১২ ম্যাচ জিতেছেন মাহমুদউল্লাহ। এর আগে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১০ ম্যাচ জিতে শীর্ষে ছিলেন মাশরাফি বিন মর্তুজা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code