ভবিষ্যতে সূচি নিয়ে ভাববে বিসিবি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: তীব্র দাবদাহে পুড়ছে দেশ। খোলা জায়গায় কয়েক মিনিট দাঁড়ানোই যেখানে কঠিন, সেখানে তীব্র গরমে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন ক্রিকেটাররা। তীব্র গরমে খেলতে কষ্ট হলেও তা মুখ বুঝে সহ্য করছেন অনেকে। তবে বিসিবির পরিচালক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন রাখডাক না করেই ক্রিকেটারদের কষ্টের কথা সংবাদ মাধ্যমে বলেছেন। তিনি বরং প্রশ্ন রেখেছেন, ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি কেন গরমে অনুষ্ঠিত হবে? একদিন পর বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ভবিষ্যতে গরমের কথা তারা মাথায় রাখবেন।

Manual4 Ad Code

ঢাকা লিগ শীতকালে নিয়ে যাওয়ার আলোচনা থাকলেও বাস্তবে সেটি বেশ কঠিন। কেননা বছরের শেষ দিকে বিসিবি জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগের মতো টুর্নামেন্ট আয়োজন করে থাকে। বছরের শুরুতে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।তাছাড়া শীত মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেট নিয়েও ব্যস্ত সময় কাটান ক্রিকেটাররা। সেক্ষেত্রে সূচি বদলালে ঢাকা লিগ জাতীয় দলের ক্রিকেটারদের বাদ দিয়েই খেলতে হবে। কিন্তু অনেক ক্লাব আছে যারা জাতীয় দলের ক্রিকেটারদের বাদ দিয়ে খেলতে চায় না।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code