সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় তিনে সাকিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে মোট ১০ জনের একটা তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকার তিন নম্বরে জায়গা করে নিয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : আইসিসির দেওয়া টি-টোয়েন্টির সর্বকালের সেরাদের তালিকায় ১০ জনের মধ্যে পাঁচ জনের নাম প্রকাশ করেছে। বাকি পাঁচ ক্রিকেটারের দেশের নাম এবং রেটিং পয়েন্ট উল্লেখ করে দিলেও নির্দিষ্ট ক্রিকেটারের নাম দেয়নি আইসিসি। বরং দর্শকদের অনুমান করার জন্য বলা হয়েছে।

আইসিসির দেওয়া টি-টোয়েন্টির সর্বকালের সেরাদের তালিকায় শীর্ষে আছেন শেন ওয়াটসন। এই অজি ক্রিকেটার ৫৫৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে আছেন এক পাকিস্তানি অলরাউন্ডার। তবে তার নাম প্রকাশ করেনি আইসিসি। এই পাকিস্তানির রেটিং পয়েন্ট ৪১২।

তালিকার তিন নাম্বার জায়গা সাকিবের। এই টাইগার অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪০৭। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৯৬ ম্যাচে ১৯০৮ রানের পাশাপাশি ১১৯ উইকেট শিকার করেছেন সাকিব। এমনকি বিশ্বজুড়ে ৩৬৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন টাইগার এই ক্রিকেটার। যেখানে ৫৮৭২ রানের পাশাপাশি ৪১৬ উইকেট আছে সাকিবের নামের পাশে।

Manual2 Ad Code

এই তালিকার চার নম্বরে ৩৯৭ রেটিং নিয়ে নাম প্রকাশ না হওয়া আরেকজন অজি অলরাউন্ডার আছেন। পাঁচে আছেন ভারতকে দুই সংস্করণে দুই বিশ্বকাপ জেতানো যুবরাজ সিং। তার রেটিং পয়েন্ট ৩৬৩। ছয় নম্বরে আছেন একজন শ্রীলঙ্কান অলরাউন্ডার (৩৬২) এবং সাত নম্বরে একজন আফগান অলরাউন্ডার (৩৫৫)।

Manual8 Ad Code

আট নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড হাসি (৩৫০)। নয়ে আছেন নাম প্রকাশ না হওয়া ওয়েস্ট ইন্ডিজের এক অলরাউন্ডার, যার রেটিং ৩২১। তালিকার তলানিতে ৩০০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code