

নিউজ ডেস্ক: অধিনায়ক সাবিনা খাতুনের গোলে ম্যাচের ৫ মিনিটে নাসরিন স্পোর্টস একাডেমী লীড নেয়। ১৩ মিনিট পর নাহিদা আক্তার যুথি আত্নঘাতী গোল করলে ব্যবধান বেড়ে ২-০ হয়। এই স্কোরলাইনে দুই দল মধ্যবিরতিতে ড্রেসিংরুমে ফেরে।

উমহেলা মারাম ৭২ মিনিটে গোল করলে সিরাজ স্মৃতি সংঘ ম্যাচে ফেরে। বাকি সময়ে দুই দলই গোলের চেষ্টা করেছে। কেউই আর গোল করতে না পারায় ২-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। সিরাজ স্মৃতি সংঘ আত্নঘাতী গোলে পয়েন্ট হাতছাড়া করেছে।