গোল উৎসব করে লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা, সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি পয়েন্ট, এক মৌসুমে সবচেয়ে বেশি জয়, এক মৌসুমে ঘরের মাঠে সবচেয়ে বেশি জয়, এক মৌসুম প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি জয়।

Manual6 Ad Code

এমন কী প্রতিপক্ষের মাঠে টানা সবচেয়ে বেশি জয়, এক মৌসুমে পয়েন্টের সেঞ্চুরির প্রথম কীর্তি, এক মৌসুমে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি পয়েন্ট, ঘরের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজেয়, এক মৌসুমে সবচেয়ে বেশি গোল, এক মৌসুমে ঘরের মাঠে সবচেয়ে বেশি গোল, এক মৌসুমে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি গোল, এক মৌসুমে সবচেয়ে বেশি গোল পার্থক্য, প্রতিপক্ষের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল। এর সবই এখন রিয়াল মাদ্রিদের দখলে।

Manual7 Ad Code

এসপানিওলের বিপক্ষে এই ম্যাচটায় ড্র করলেও শিরোপা জিতে যেত রিয়াল মাদ্রিদ। তবে রীতিমত গোলের উৎসব করে লা-লিগার শিরোপা পুনরুদ্ধার করল লস ব্লাংকোসরা।

Manual1 Ad Code

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর ৩৩ মিনিটের মাথায় এগিয়ে যায় রিয়াল। মার্সেলোর সহায়তায় রদ্রিগোর পা থেকে আসে প্রথম গোল।

Manual4 Ad Code

প্রথম গোলের দশ মিনিট পর আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। প্রথমার্ধ ২-০ ব্যবধানে শেষ হলে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় ৩-০ ব্যবধানে দলকে গোল এনে দেন মার্কো অ্যাসেনসিও।

৩ গোলে এগিয়ে জয়ের অপেক্ষায় থাকা রিয়ালের শেষ ফিনিশিং দেন কারিম বেনজেমা। ৮১ মিনিটের মাথায় ভিনিসিউসের কাছ থেকে বল পেয়ে বুলেট শটে বল জালে জড়ান এই ফরাসি এই স্ট্রাইকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code