ইন্টারনেটের গতি ও তুলনামূলক চিত্র নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ওকলার সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

Manual2 Ad Code

সূচকে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাইয়ে বিশ্বে মোবাইল ইন্টারনেটের ডাউনলোডের গড় গতি ছিল সেকেন্ডে ৩৪ দশমিক ৫২ মেগাবাইট (এমবিপিএস)। চলতি বছরের জুলাইয়ে এসে তা বেড়ে হয়েছে ৫৫ দশমিক শূন্য ৭ এমবিপিএস। আর বাংলাদেশে গত বছরের জুলাইয়ে মোবাইল ইন্টারনেটের ডাউনলোডের গড় গতি ছিল ১০ দশমিক ৯২ এমবিপিএস। এক বছরের ব্যবধানে তা হয়েছে ১২ দশমিক ৬ এমবিপিএস।

Manual3 Ad Code

মোবাইল ইন্টারনেটে বৈশ্বিক গড়ের চেয়ে বাংলাদেশের গড় খারাপ হলেও এগিয়ে আছে ব্রডব্যান্ড সংযোগের গতি বৃদ্ধির হারে। গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে বিশ্বে ব্রডব্যান্ডের সংযোগের গতি বেড়েছে গড়ে ৩১ দশমিক ৮৭ শতাংশ। শুধু বাংলাদেশে এই বৃদ্ধির হার ৪২ দশমিক ৫৯ শতাংশ।

Manual8 Ad Code