ভারতে আফগানিস্তান থেকে আসা তিন টন হেরোইন জব্দ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ভারতের গুজরাট রাজ্যের মুন্দ্রা বন্দরে ১৯ হাজার কোটি মূল্যের প্রায় তিন টন হেরোইন জব্দ করা হয়েছে। বন্দরটি পরিচালনা করে আদানি গ্রুপ। সোমবার বন্দর থেকে বিপুল পরিমাণ হেরোইন জব্দ করেন রাজস্ব নির্দেশনালয়ের গোয়েন্দা বিভাগের (ডিআরআই) কর্মকর্তারা। এছাড়া মাদকসহ গ্রেফতার হয়েছেন দুই ব্যক্তি।

Manual3 Ad Code

ডিআরআই সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, গুজরাটের মুন্দ্রা বন্দরে দুটি কন্টেইনার এসেছিল। কন্টেইনার দুটি চিহ্নিত করা ছিল পাউডার দিয়ে। কেন চিহ্নিত করা তা নিয়ে সন্দেহ হয় ডিআরআই-এর কর্মকর্তাদের। সন্দেহ হওয়ার পরপরই তারা তখন কন্টেইনার দুটি আটকের নির্দেশ দেন।

Manual6 Ad Code

কন্টেইনার খুলতেই তারা হতবাক। দেখা যায়, একটি কন্টেইনারে দুই হাজার কেজি, অন্যটিতে এক হাজার কেজি মাদক। মাদকগুলো আফগানিস্তানের। সেগুলো ইরান থেকে কন্টেইনারবন্দি করে জাহাজে তোলা হয়। ডিআরআই জানিয়েছে, যে পরিমাণ মাদক জব্দ হয়েছে তার বর্তমান বাজারমূল্য ১৯ হাজার ৯০০ কোটি রুপি।

গুজরাটে আফগানিস্তান থেকে আসা এই বিপুল পরিমাণ মাদক জব্দের পরপরই রাজ্যটির রাজধানী আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই, গান্ধীধাম এবং মাণ্ডবীতে তল্লাশি চালাচ্ছেন ডিআরআই-এর কর্মকর্তারা। বিপুল পরিমাণ এই উদ্ধারের পর মাদকদ্রব্যগুলো কোথায় পাচার হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে ডিআরআই।

Manual4 Ad Code

বিশ্বের সবচেয়ে বড় হেরোইন উৎপাদক দেশ আফগানিস্তান। বিশ্বের মোট হেরোনাই উৎপাদনের ৮০ থেকে ৯০ শতাংশ হয় আফগানিস্তানে। তারপর সেগুলো ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানে হেরোইনের উৎপাদন বহুগুণ বেড়ে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code