ঝিনাইগাতী পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের সম্প্রসারিত অংশের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ ঝিনাইগাতী পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর)  দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মাহাবুর রহমান প্রমুখ।

Manual2 Ad Code

ঝিনাইগাতী পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মাহাবুর রহমান জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৯ লাখ ৭০ টাকা ব্যয়ে ঝিনাইগাতী পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের এ কাজ করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code