ইসরায়েলের আয়রন ডোম উন্নত করতে ১০০ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago
In the background the Israeli Iron Dome missile defence system (L) intercepts rockets (R) fired by the Hamas movement towards southern Israel from Beit Lahia in the northern Gaza Strip, and on foreground tens of other intercepts rockets (RR) fired by the Hamas while the Iron Dome is busy with the first rockets, as seen in the sky above the Gaza Strip overnight on May 16, 2021. - Israel pummelled the Gaza Strip with air strikes, killing 10 members of an extended family and demolishing a building housing international media outlets, as Palestinian militants fired back barrages of rockets. (Photo by ANAS BABA / AFP)

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কিত তহবিলে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার সাহায্য দিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সহজেই হাউস অফ রিপ্রেজেনটেটিভে এ বিল পাস হয়। এরপর বিলটি সিনেটে উঠবে।

সিএনএন জানায়, হাউসের সংখ্যাগুরুদের নেতা স্টেনি হোয়ার বৃহস্পতিবার বিলটি আনার জন্য একটি পৃথক বিল তৈরি করেন। যার ফলে পাস করার জন্য প্রয়োজনীয় স্বাভাবিক নিয়মকে অতিক্রম করা হয় এবং দুই-তৃতীয়াংশ ভোট দরকার হয়।

৪২০-৯ ভোটে বিলটি পাস হয়। আট ডেমোক্র্যাট ও একজন রিপাবলিকান বিপক্ষে ভোট দেন।

এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা তৈরি করতে যুক্তরাষ্ট্র আগেও ইসরায়েলকে সাহায্য করেছে।

নতুন তহবিল পাস হওয়ার খবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট  হাউসের সদস্যদের ধন্যবাদ জান। যারা এর বিরোধিতা করেছিলেন, তারা উপযুক্ত জবাব পেয়েছেন বলেও উল্লেখ করেন।

Manual8 Ad Code

আরও বলেন, ‘ইসরায়েলের মানুষ যুক্তরাষ্ট্রের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হলো।’

২০০৬ সালের এক লড়াইয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ছোড়া রকেটে ব্যাপক ক্ষতি হয়েছিল ইসরায়েলের। এরপর তারা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেয়। ওই যুদ্ধের পাঁচ বছর পর ২০১১ সালে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ায় সাফল্যের কথা জানায় ইসরায়েল।

Manual8 Ad Code

আকাশে স্বল্পপাল্লার সব ধরনের ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করতে সক্ষম এই প্রতিরক্ষাব্যবস্থার নাম দেওয়া হয় ‘আয়রন ডোম’।

আয়রন ডোম তিন ধাপে কাজ করে। প্রথমে রাডার ব্যবস্থা ইসরায়েলের দিকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রের গতিপথ শনাক্ত করে। তারপর ওই ক্ষেপণাস্ত্রকে কোথায় আঘাত করা যাবে তা স্থির করা হয়। এরপর ‘হিট পয়েন্ট’ ঠিক করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ইসরায়েলের দাবি, হামাসের ছোড়া শতকরা নব্বই ভাগ রকেটই আয়রন ডোম সফলভাবে নিষ্ক্রিয় করতে পারছে।

Manual5 Ad Code

আয়রন ডোম তৈরি করেছে ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ও অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। শুরুতে নিজেরা অর্থায়ন করলেও পরে অত্যাধুনিক এই প্রতিরক্ষাব্যবস্থা তৈরিতে যুক্তরাষ্ট্র সহায়তা করে। তবে আয়রন ডোম পুরোপুরি নিখুঁত নয়। একসঙ্গে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়লে এর প্রতিরক্ষাব্যবস্থায় কিছুটা হলেও ফাটল দেখা দেয়। এ কারণেই হামাসের কিছু রকেট ইসরায়েলে আঘাত হানতে পারছে।

Manual5 Ad Code

সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে আয়রনের ডোম ব্যাটারি, ইন্টারসেপ্টর, সহউৎপাদন খরচ এবং সাধারণ রক্ষণাবেক্ষণের জন্য ইসরায়েলকে ১৬০ কোটি ডলার দেয় যুক্তরাষ্ট্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code