নিউইয়র্ক সিটির ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের সদস্য হলেন জুয়েল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ নিউইয়র্ক নগরের ব্রঙ্কস বরো কমিউনিটি বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব জুয়েল।ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রবিন ডিয়াজ গত ২১ সেপ্টেম্বর তাকে নিয়োগের কথা জানিয়েছেন।

Manual6 Ad Code

কমিউনিটি বোর্ড -৭ এর সদস্য হিসেবে নিয়োগ পাওয়া জুয়েল এখন থেকে ব্রঙ্কসে বসবাসরত জনসমাজের জন্য নগরের কমিউনিটি বোর্ডের অবদান রাখার সুযোগ পাবেন।

মাহবুব জুয়েলের দেশের বাড়ি মৌলভীবাজার কুলাউড়ায়। দুই বছরের জন্য কমিউনিটি বোর্ডের নিয়োগ পাওয়া জুয়েল সিটির বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

Manual6 Ad Code

বোর্ডের সদস্য হিসেবে নগরের ভূমি ব্যবহার, বরাদ্দ এবং নগরের পরিষেবা প্রদান, সিনিয়র সিটিজেনদের সহায়তা, পরিবেশ সুরক্ষা, কনজ্যুমার অ্যাফেয়ার্স, শিক্ষা, এলাকার স্বাস্থ্য ব্যবস্থাসহ বিভিন্ন নাগরিক সুবিধার বিষয়ে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করার জন্য তিনি সুযোগ পাবেন।

Manual3 Ad Code

মাহবুব জুয়েল কমিউনিটি বোর্ডের নিয়োগ পাওয়ায় নিউইয়র্কের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় তারা বলেছেন, বাংলাদেশ থেকে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা জুয়েল নিজেই পেশাগত সাফল্যের বাইরে একজন সমাজকর্মী হিসেবে নিজেকে সবসময় সক্রিয় রেখেছেন।করোনাকালীন সময় তিনি অন্যদের সঙ্গে যুক্ত থেকে নগরের লোকজনকে নানা সেবা প্রদান করে অন্যের দৃষ্টি স্থাপন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code