লন্ডনে শিক্ষিকা সাবিনা হত্যার বিচারের দাবিতে সমাবেশে অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন থেকে:

Manual6 Ad Code

দক্ষিণ-পূর্ব লন্ডনের লুইশামের বাসিন্দা ও ক্যাটফোর্ড রুশ গ্রীন প্রাইমারী স্কুলের শিক্ষিকা সাবিনা নেসার হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে পূর্বলন্ডনের মারিয়াম সেন্টারে “জাস্টিজ অ্যান্ড সলিডারিটি সাবিনা নেসা” শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার ২৪ সেপ্টম্বর সুফিয়া আলমের পরিচালনায় এই সমাবেশে বক্তারা বলেছেন, শিক্ষিকা সাবিনার মতো একজন উজ্জল নক্ষত্রের নৃশংস হত্যাকাণ্ড আমাদের কমিউনিটিকে ভাবিয়ে তুলেছে ।
এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আমাদের সমাজে এমন সব মানুষ লুকিয়ে রয়েছে,  যারা নারীদের জন্য অত্যন্ত বিপদজনক।

আমাদের রাস্তাঘাট নারিদের জন্য নিরাপদ নয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও পুলিশকে এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ সমাবেশে বক্তব্য রাখেন নিহত সাবিনা নেসার চাচা শাহীন মিয়া,  রুশনারা আলী এমপি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার মতিনুজ্জামান, টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরামের চেয়ারম্যান অ্যালেন গ্রীন, ইস্ট লন্ডন মসজিদ এন্ড এলএমসি ডাইরেক্টর দেলওয়ার খান ও টেলকো টাওয়ার হ্যামলেটসের অর্গানাইজার ফিল ওয়ারবার্টন প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code