বাইডেনকে বেলারুশে আমন্ত্রণ পুতিন মিত্র লুকাশেঙ্কোর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

আমেরিকা অফিস: বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো মিনস্কে ইউক্রেনে ‘যুদ্ধ বন্ধে’ এক সম্মেলনে অংশ নেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন। বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেছেন, বাইডেন যুদ্ধ বন্ধ করতে চাইলে আমরা তাকে অভ্যর্থনা জানাব।

Manual2 Ad Code

লুকাশেঙ্কো বলেন, এমনকি পুতিনও মিনস্কে ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে চলে আসবেন: দুই ‘আগ্রাসনকারী’ ও এক ‘শান্তি প্রিয়’ প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধের খাতিরে এমন বৈঠক অসম্ভব কেন? পোল্যান্ড বেশি দূরে নয়। বাইডেন যদি যুদ্ধ বন্ধ করতে চান, আমি একটি উড়োজাহাজ পাঠাব। অন্তত তার জন্য একটি বোয়িং পাঠাবো এবং তাকে আমরা অভ্যর্থনা জানাব।
ক্রেমলিনের বিশ্বস্ত মিত্র বেলারুশ ইউক্রেনে চলমান যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি। কিন্তু যুদ্ধ শুরুর আগে থেকেই রুশ সেনারা বেলারুশের ভূখণ্ডে মহড়া চালানোর অনুমতি পেয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করতে রুশ সেনারা দেশটির ভূখণ্ড ব্যবহার করেছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code