ছাড়পত্র পাননি কিংসলে, খেলা হচ্ছে না সাফে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের নাগরিক হিসেবে গত জুন থেকে প্রিমিয়ার লিগে খেলছেন এলিটা কিংসলে। এবার সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলে ডাকও পেয়েছেন নাইজেরিয়ান স্ট্রাইকার। দলের সঙ্গে থেকে নিয়মিত অনুশীলনও করছেন। মঙ্গলবার মালদ্বীপে উড়াল দেওয়ার কথাও ছিল। কিন্তু ফিফা থেকে আজ দুঃসংবাদ শুনল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফিফা ও এএফসি থেকে ছাড়পত্র না পাওয়ায় কিংসলের অংশগ্রহণ করা হচ্ছে না এবারের সাফে। বাফুফে আজ এএফসি থেকে চিঠি পেয়েছে। রাতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানাবে বাফুফে।

আগামী ১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ। কিংসলেসহ মোট ৩৪ জন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছিল বাফুফে। ৩১ বছর বয়সী ফরোয়ার্ডকে পেতে জোর চেষ্টা চালিয়েছে তারা। কিন্তু শেষ পর্যন্ত মালদ্বীপ যাওয়ার ফ্লাইটে তাকে পেল না বাংলাদেশ।

Manual7 Ad Code

প্রসঙ্গত এর আগে কিংসলে বসুন্ধরা কিংসের হয়ে খেলতে পারেননি এএফসি কাপে।

Manual6 Ad Code

২০১২ সালে বাংলাদেশের মেয়ে লিজাকে বিয়ে করেন কিংসলে। ২০১৫ সালে বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেন তিনি। গত মার্চে নাগরিকত্ব পান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code