মাধবপুরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর এলাকায় দ্রুতগামী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, সোমবার দুপুরে আন্দিউড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। ঢাকা থেকে সিলেটগামী একটি বাস মহাসড়কের আন্দিউড়া এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ অটোরিকশার তিন যাত্রী মারা যায়। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

Manual7 Ad Code

তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

ওসি মাইনুল ইসলাম জানন, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code