লন্ডনে সাবিনা নেসাকে পরিকল্পিত হত্যার অভিযোগ এনেছে ব্রিটিশ কর্তৃপক্ষ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
নিউজ ডেস্কঃ 
লন্ডনে ব্রিটিশ–বাংলাদেশি স্কুলশিক্ষিকা সাবিনা নেসা (২৮) হত্যাকাণ্ডে কোসি সেলামাজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে পরিকল্পিত হত্যার অভিযোগ এনেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

কোসি সেলামাজ আলবেনিয়া থেকে এসে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। খবর বিবিসির

৩৬ বছর বয়সী সেলামাজ একটি গ্যারেজে কাজ করেন। পূর্ব লন্ডনের কিডব্রুকের পার্কের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় সেলামাজের বিরুদ্ধে সাবিনা নেসার ওপর সহিংস হামলা ও তাকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত ইংল্যান্ডের কেন্দ্রীয় ফৌজদারি আদালত ওল্ড বেইলিতে এই মামলার শুনানি হয়। সেখানে প্রসিকিউটর অ্যালিসন মর্গ্যান কিউসি বলেন, কী কারণে সাবিনা নেসাকে হত্যা করা হয়েছে, তা এখনো স্পষ্ট হয়নি। তবে ‘চরম সহিংসতার’ মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

Manual5 Ad Code

তিনি বলেন, হামলাকারী দুই ফুট লম্বা অস্ত্র দিয়ে সাবিনা নেসাকে উপর্যুপরি আঘাত করেন। পরে অচেতন অবস্থায় তাকে সেখান থেকে সরিয়ে নেন।

এই হত্যা মামলায় প্রমাণ হিসেবে আদালতে সিসি ক্যামেরার ফুটেজ, অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন (এনপিআর) এবং ফোন রেকর্ড উপস্থাপন করা হবে।

Manual7 Ad Code

রোববার ভোরে ইস্ট সাসেক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

সাবিনা নেসা দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে।

গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সাবিনা নেসা দক্ষিণ–পূর্ব লন্ডনের গ্রিনউইচের বাসা থেকে বের হয়েছিলেন। তিনি পাঁচ মিনিট দূরত্বের পেগলের স্কয়ারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পরদিন নিকটবর্তী কিডব্রুক এলাকার একটি পার্কের ভেতরে তার মরদেহ পাওয়া যায়।

সেলামাজের জামিনের জন্য কোনো আবেদন করা হয়নি। আগামী ৯ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন আদালত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code