ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ফ্রান্স

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন প্রতিনিধি: রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সহযোগিতার অংশ হিসেবে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ফ্রান্স। মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনাবাহিনীকে স্কাল্প নামের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে প্যারিস। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়া পৌঁছেছেন ম্যাক্রোঁ। এই সম্মেলনে মস্কোর আক্রমণের বিরুদ্ধে কিয়েভের লড়াই আলোচনায় প্রাধান্য পাবে। তিনি বলেছেন, প্যারিস কিয়েভকে স্কাল্প ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।

ইতোমধ্যে এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করেছে যুক্তরাজ্য। দেশটির পাঠানোর ক্ষেপণাস্ত্রটির নাম স্টর্মশ্যাডো। ম্যাক্রো বলেছেন, এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর লক্ষ্য হলো যাতে করে ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা রেখার গভীর হামলা চালাতে পারে।

Manual4 Ad Code

স্কাল্প বা স্টর্মশ্যাডো একটি অ্যাংলো-ফরাসি অস্ত্র। এগুলো ২৫০ কিলোমিটার দূরে আঘাতে সক্ষম। ইউক্রেনে পাঠানো পশ্চিমা অস্ত্রের মধ্যে এটিই সবচেয়ে দূরপাল্লার। এর আগে মে মাসে ইউক্রেনে এসব অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code