একাধিক সিমের মোবাইল নিবন্ধন করবেন কীভাবে?

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

Manual1 Ad Code

সরকারের নতুন নিয়ম অনুযায়ী বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে সংগ্রহ করা অথবা ক্রয় করা অথবা উপহার পাওয়া অনুমোদিত মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের আগে নিবন্ধন করে নিতে হবে। এক্ষেত্রে কিছুটা জটিলতায় পড়তে হতে পারে একাধিক সিমের হ্যান্ডসেটের নিবন্ধন করতে। এসব ডিভাইসে আইএমইআই নম্বর অনুযায়ী প্রতিটি স্লটে ব্যবহৃত সিমের বিপরীতে আলাদাভাবে নিবন্ধন করতে হবে।

Manual1 Ad Code

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গণমাধ্যম শাখার উপ-পরিচালক জাকির হোসেন খান জানিয়েছেন, বর্তমানে একসঙ্গে সর্বোচ্চ একটি আইএমইআই নম্বরের জন্য নিবন্ধন করার ব্যবস্থা রয়েছে। তাই একাধিক আইএমইআই নম্বর সংবলিত হ্যান্ডসেটের প্রতিটি আইএমইআই নিবন্ধনের জন্য neir.btrc.gov.bd লিংকের মাধ্যমে একই কাগজপত্র-ডকুমেন্ট সেট দিয়ে পৃথক পৃথক আবেদন করতে হবে।

Manual8 Ad Code

যাদের ইন্টারনেট সংযোগ নেই, তারা সিটিজেন পোর্টালের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে এনইআইআর সিস্টেমের সেবা নিতে পারবেন। তবে যেসব মোবাইল গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই তারা সংশ্লিষ্ট অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকে এ সেবা গ্রহণ করতে পারবেন বলেও জানান তিনি।

জাকির হোসেন খান জানান, চুরি অথবা হারিয়ে যাওয়া হ্যান্ডসেটগুলোর জন্য এনইআইআর সিস্টেমের মাধ্যমে Lost/Stolen-এ রিপোর্ট করার এবং Blocklist/ Blacklist করার সুবিধা দেওয়া হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে এ সুবিধাটি চালু করা হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code