বিদেশে গোপন বিনিয়োগ করেছিলেন টেন্ডুলকারের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
Manual5 Ad Code

শচীন টেন্ডুলকার ছাড়াও এ গোপন নথিতে যেসব বিখ্যাত ব্যক্তির নাম আছে, তাঁদের মধ্যে আছেন পপ তারকা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফার। এমনকি ইতালির কুখ্যাত মাফিয়া ডন রাফায়েল আমাতোও আছেন। এই রাফায়েল কমপক্ষে এক ডজন খুনের সঙ্গে জড়িত।

এদিকে টেন্ডুলকারের নাম এতে আসায় বিস্মিত তাঁর আইনজীবী। তিনি জানিয়েছেন, শচীন টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে। কিন্তু কোনো বিনিয়োগই গোপন নয়, ‘টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে। তবে সব বিনিয়োগই বৈধ ও আইনসিদ্ধ।যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েই সেই বিনিয়োগ করা হয়েছে।’

Manual4 Ad Code

Manual4 Ad Code

টেন্ডুলকার ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর একসময় ভারতের রাজ্যসভার সদস্য ছিলেন। রাজ্যসভা হচ্ছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ। প্যান্ডোরা পেপারসে কেবল তাঁর নামই নয়, তাঁর পরিবারের সদস্যদের নামও এসেছে। সেখানে বলা হয়েছে, টেন্ডুলকারের পরিবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল। ২০১৬ সালে সেই বিনিয়োগের টাকা তুলে নেওয়া হয়।

Manual6 Ad Code

স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও শ্বশুর আনন্দ মেহতার নামও আছে এতে। প্যান্ডোরা পেপারসের তথ্যানুযায়ী ২০১৬ সালে সেই প্রতিষ্ঠানের বিনিয়োগ নগদীকরণের সময় শচীন টেন্ডুলকারের শেয়ার ছিল ৯, অঞ্জলির ১৪ ও আনন্দ মেহতার ৫টি। টেন্ডুলকারের শেয়ারের মূল্য ৮ লাখ ৫৬ হাজার ৭০২, অঞ্জলির ১৩ লাখ ৭৫ হাজার ৭১৪ ও শ্বশুরের শেয়ারের মূল্য ৫ লাখ ৫৩ হাজার ৮২ মার্কিন ডলার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code