রোমাঞ্চকর ম্যাচে মোহামেডানকে হারালো আবাহনী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:দানিয়েল কলিনদ্রেস সরাসরি কর্নার থেকে গোল করে সবাইকে চমকে দিলেন। অলিম্পিক গোলের পর আবাহনী লিমিটেড আরও তিনটি লক্ষ্যভেদ করলো। মোহামেডানও কম যায়নি। দুই গোল শোধ দিয়েছে। ৬টি গোলই হয়েছে প্রথমার্ধে। বিরতির পর খেলাতে সেই ধার ছিল না। তাই স্কোরলাইনে পরিবর্তন আসেনি। ১০ জনের দল নিয়েও আবাহনী রোমাঞ্চকর ম্যাচ জিতে নিয়েছে ৪-২ গোলের ব্যবধানে। আজ (বুধবার) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আবাহনী ঝাঁপিয়ে পড়ে। রাফায়েল অগাস্তো-দানিয়েল কলিনদ্রেস-দোরিয়েল্তনদের নিয়ে গড়া আক্রমণভাগের গোল পেতে সময় লাগেনি। সাদা-কালো দলের মেসিডোনিয়ান ডিফেন্ডার ইয়াসমিন না থাকায় রক্ষণ জমাট ছিল না, সেই সুবিধাটা ভালোই কাজে লাগিয়েছে আবাহনী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code