সিলেটে মধ্যরাতে ভূকম্পন অনুভূত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
নিউজ ডেস্কঃ সিলেটে বৃহস্পতিবার মধ্যরাতে ভূকম্পন অনুভূত হয়েছে। রাত ১২টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। হঠাৎই ভূকম্পনে সিলেটের বিভিন্ন এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে শুক্রবার সকাল পর্যন্ত ভূকম্পনে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Manual7 Ad Code

এর আগে চলতি বছরের ২৯ মে এক দিনে সিলেটে সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ছয় দফা ভূকম্পন অনুভূত হয়। ৭ জুন সন্ধ্যা ৬টা ২৮ মিনিট ও ৬টা ৩০ মিনিটে সিলেটে দুই দফা, ২১ জুন বিকেল ৪টা ৪৯ মিনিটে ও ২২ জুন ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে দ্বিতীয় দফা ভূকম্পন অনুভূত হয়।

এ ব্যাপারে সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যিশু তালুকদার বলেন, ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো দুর্ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code