ভোলায় ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে ভোলাগামী ডাববোঝাই ট্রাকের সঙ্গে বোরহানগঞ্জ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার যাত্রী মমিন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

Manual8 Ad Code

বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহাইমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ও ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাক ও মাহিন্দ্রার চালকেরা পালিয়ে গেছেন। এদিকে নিহত যুবকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code