কাওরান বাজারে বাসচাপায় স্কুটিচালকের মৃত্যু 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  রাজধানীর কাওরান বাজার এলাকায় বাসচাপায় মো. সাইয়াদুর হোসেন (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে কাওরান বাজারের নিউ স্টার রেস্তোরাঁর সামনে দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি স্কুটি থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আজ বিকেলে নামে ওই ব্যক্তি স্কুটি চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। কাওরান বাজার এলাকার নিউ স্টার রেস্তোরাঁ অতিক্রম করার সময় হঠাৎ কাঁপতে কাঁপতে স্কুটি থেকে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় তার পেছনে থাকা গুলিস্তান-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাইয়াদুর হোসেনের বাসা পূর্ব নাখালপাড়া এলাকায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার শিকার ওই ব্যক্তির কোনো রোগ ছিল কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে চাপা দেওয়া বাসের গতিও তুলনামূলক কম ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসচালকের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি।

Manual8 Ad Code

ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code