যুক্তরাষ্ট্রের দূতাবাসে ৩ কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  মস্কোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের তিন কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাদের দায়মুক্তি বাতিলের আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওই তিন কর্মী এক রুশ নাগরিকের ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র যদি এই তিন কর্মীর ওপর থেকে কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার না করে, তা হলে তাদের দ্রুত রাশিয়া থেকে চলে যেতে হবে। যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওই তিন কর্মী মস্কোর একটি বার থেকে এক রুশ নাগরিকের ব্যাগ থেকে অ্যালকোহল চুরি করেছেন।

Manual5 Ad Code

মস্কো পুলিশ বলছে, যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওই তিন কর্মীকে শনাক্ত করা হয়েছে এবং তারা মেরিন কর্পসের সদস্য।

Manual1 Ad Code

গত ১৮ সেপ্টেম্বর এই চুরির ঘটনা ঘটেছে। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখেছে চুরি যাওয়া পণ্যের মূল্য ২০০ ডলারের সামান্য কিছু বেশি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code