ফ্রি ফায়ার নিয়ে হাইকোর্টের শুনানিতে অংশ নিতে চায় ‘গ্যারিনা’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ 

অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মতো সব অনলাইন গেমস এবং অ্যাপস অবিলম্বে বন্ধ করার নির্দেশনা চেয়ে গত ২৪ জুন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রিট দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের জন্য গত ১৬ আগস্ট নির্দেশনা দেন হাইকোর্ট। এই আদেশে ফ্রি ফায়ার গেমসের লিংক ব্লক করে দেওয়ায় গেমটির নির্মাতা প্রতিষ্ঠান গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেড এই মামলার শুনানিতে অংশ নিতে আবেদন করেছে।

Manual8 Ad Code

গ্যারিনার আবেদনের ওপর শুনানি নিয়ে আগামী ২৬ অক্টোবর তাদের পক্ষভুক্তির বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। রবিবার (১০ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Manual1 Ad Code

আদালতে গ্যারিনার আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী ও তানভীর কাদের। আর রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।

এর আগে ১৯ জুন অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মতো অনলাইন গেমস এবং অ্যাপস বন্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়। তবে সে নোটিশের জবাব না পেয়ে ২৪ জুন অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মতো সব অনলাইন গেমস এবং অ্যাপস অবিলম্বে বন্ধ করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রিট দায়ের করেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের আইজিকে বিবাদী করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এই রিট দায়ের করেন।

Manual2 Ad Code

ফ্রি ফায়ার নিয়ে হাইকোর্টের শুনানিতে অংশ নিতে চায় ‘গ্যারিনা’

রিটের শুনানি নিয়ে গত ১৬ আগস্ট দেশের অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মতো সব ধরনের অনলাইন গেমস এবং অ্যাপস বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

প্রসঙ্গত, এর আগে একই নির্দেশনা চেয়ে গত ৩০ ডিসেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মো. জে আর খান রবিন। সে রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় অপেক্ষমাণ রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code