আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলনের কুড়ি বছর পূর্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক ডেস্কঃ 

Manual1 Ad Code

ওকি গাড়ীয়াল ভাই, হাকাও গাড়ী তুই, চিলমারীর বন্দরে-বাংলাদেশের সুপ্রাচীন নদীবন্দর চিলমারীর গাড়ীয়ালের কণ্ঠের গান আজ বিশ্ব বাণিজ্যকেন্দ্র নিউইয়র্কের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। যা বাঙালীর সংস্কৃতির ঐতিহ্যের বহিঃপ্রকাশ।

Manual1 Ad Code

আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলন ২০২১ এর কুড়ি বছর পূর্তি উপলক্ষে ভাওয়াইয়া উৎসবে পরিবেশিত হলো মাটি ও মানুষের প্রাণের অসংখ্যা ভাওয়াইয়া গান। গত ১০ই অক্টোবর কুইন্স প্যালেস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভাওয়াইয়া উৎসব ও পথমেলার শুভ উদ্বোধন করেন উপমহাদেশের জননন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও মূলধারার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়াস আহমেদ। সম্মেলনের আহ্বায়ক কাজী শাখাওয়াত হোসেন আজম এর স্বাগত বক্তব্যের পর উৎসবের গুরুত্ব নিয়ে কথা বলেন চেয়ারম্যান ডাঃ হামিদুজ্জামান, সম্মানিত অতিথি এটর্নী মঈন চৌধুরী, উপদেষ্টা শাহ নেওয়াজ, স্বাগতিক সংগঠণ প্রধান খতিব সরকার, ফ্লোরিডা থেকে আগত ভাওয়াইয়া ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার প্রেসিডেন্ট নুরুল আমিন ডলার, কণ্ঠশিল্পী শাহ্ মাহবুব, আয়োজক কর্মকর্তা যথাক্রমে মিজানুর রহমান মিল্টন, জসিম উদ্দিন ভূইয়া, ফিরোজ আহমেদ, ফাহাদ সোলায়মান, হাজী আবদুর রহমান, তোফায়েল আহমেদ চৌধুরী, মাকসুদুর রহমান চৌধুরী, মীর মশিউর রহমান, ডাঃ নার্গিস রহমান, মোহর খান, ইমদাদুল হক,
আশরাফুজ্জামান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ ও সদস্য সচিব নূর ইসলাম বর্ষন।
উৎসবে ভাওয়াইয়ার একাল সেকাল নিয়ে কথা বলেন কবি সালেম সুলেরী, সাংবাদিক শামসাদ হুসাম চৌধুরী ও লেখক ম. আনোয়ার খন্দকার। উৎসবে কবিতা পাঠ করেন শাম্স আল মমিন, এম এ সাদেক, রওশন হাসান, মনিজা রহমান, কাজী আতিক, শামস্ চৌধুরী, শাহীন ইবনে দিলওয়ার। উৎসবের মূল থিম্ ছিল “ভাওয়াইয়া” উৎসব। এই পর্বে সংগীত পরিবেশণ করেন জননন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, শাহ মাহবুব, রানু নেওয়াজ, চন্দ্রা রায়, মোহর খান । এছাড়াও লোকগান পরিবেশন করেন আব্দুল আলিমের সুযোগ্য কন্যা জোহরা আলীম, শাহরিন সুলতানা, করিম হাওলাদার, চন্দন চৌধুরী, লেমন চৌধুরী, ফরিদ রহমান, মামুন এনওয়াই, মোঃ ফখরুল ইসলাম, শামীম সিদ্দিকী, মোঃ ইমদাদুল হক। রওশন আরা নির্জন, কাজল, ফরহাদ আদনান, সুলতানা খানম, ডাঃ নার্গিস রহমান, তাসকিন বেলাল ও মনিকা দাশ। উৎসবে ভাওয়াইয়ার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেন স্বনামধন্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন। মধ্যরাত পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক ¯্রােতা ভাওয়াইয়ার সুরে হৃদয়ে নিজেদের হারিয়ে ফেলেন। কোনো ¯্রােতাকে দেখে মনে হয়নি তাঁরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসে প্রাণের ভাওয়াইয়া উপভোগ করছেন। মনে হচ্ছিল যেন নিজ জন্মভূমির আঙ্গিনায় বসে হারিয়ে গেছেন ভাওয়াইয়ার সুরে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এবিএম সালেহ উদ্দীন ও আবু তালেব চৌধুরী চান্দু। ভাওয়াইয়া উৎসবের সমাপ্তি ঘোষনা করেন আহ্বায়ক কাজী সাখাওয়াত হোসেন আজম।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code