জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে আবার ফিরল যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago
The United Nations Human Rights Council in Geneva, seen earlier this year during a presentation on the conflict in Syria. On Tuesday, Secretary of State Mike Pompeo and Ambassador Nikki Haley announced that the U.S. will be withdrawing from the council.

Manual7 Ad Code
Manual3 Ad Code

রয়টার্স জানায়, ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে গোপন ভোট হয়। ভোটে যুক্তরাষ্ট্র কোনো বিরোধিতা ছাড়াই ১৬৮ ভোট পেয়ে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়।
আগামী ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের তিন বছরের মেয়াদ শুরু।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করেন জো বাইডেন। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁর পররাষ্ট্রনীতির কেন্দ্রে থাকবে মানবাধিকার। তাঁর প্রশাসন হংকং, তাইওয়ান, জিনজিয়াং প্রভৃতি ইস্যুতে চীনের সমালোচনায় সরব রয়েছে, একই সঙ্গে রাশিয়ারও সমালোচনা করছে ওয়াশিংটন।

বাইডেন প্রশাসনের মানবাধিকারসংক্রান্ত অবস্থানের ওপর নজর রাখছে রয়টার্স। বার্তা সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, সব দেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাইডেন প্রশাসনের উদ্বেগ এক নয়। জাতীয় নিরাপত্তা ও বিদেশি শক্তির সঙ্গে সম্পর্কের অনুকূলে ওয়াশিংটন এ বিষয়টি ঠিক করছে।

Manual5 Ad Code

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক লুইস চার্বোনেউ জানান, বাইডেন প্রশাসন মানবাধিকারকে অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির কেন্দ্রে আনার বিষয়ে কতটা গুরুত্ব দেয়, তা প্রমাণ করার সুযোগ যুক্তরাষ্ট্রের সামনে এসেছে। ভুলত্রুটি অনেক হয়েছে। কিন্তু এবার বন্ধু-শত্রু নির্বিশেষে মানবাধিকারের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সময় দেওয়া উচিত।

Manual8 Ad Code

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড জানান, ওয়াশিংটন প্রাথমিকভাবে আফগানিস্তান, মিয়ানমার, চীন, ইথিওপিয়া, সিরিয়া, ইয়েমেনের মতো দেশগুলোর শোচনীয় পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে মনোযোগ দেবে।
লিন্ডা আরও জানান, তাঁদের লক্ষ্য স্পষ্ট—মানবাধিকার রক্ষায় যাঁরা কাজ করছেন, তাঁদের পাশে দাঁড়ানো। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব হওয়া।

ইসরায়েলের প্রতি মানবাধিকার কাউন্সিলের সামঞ্জস্যহীন আচরণেরও যুক্তরাষ্ট্র বিরোধিতা করবে বলে জানান লিন্ডা।

মানবাধিকার কাউন্সিলে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ভৌগোলিক গ্রুপে সদস্য নির্বাচিত হয়। গতকাল ১৩ নতুন সদস্য নির্বাচন ও ৫ সদস্যের পুনর্নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এ কাউন্সিলে কোনো দেশ টানা দুবারের বেশি সদস্য থাকতে পারে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজাখস্তান, গাম্বিয়া, বেনিন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, প্যারাগুয়ে, হন্ডুরাস, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, মন্টেনেগ্রো ও লিথুয়ানিয়া নির্বাচিত হয়েছে।

এ ছাড়া পুনরায় সদস্য নির্বাচিত হয়েছে ক্যামেরুন, ইরিত্রিয়া, সোমালিয়া, ভারত ও আর্জেন্টিনা।

২০০৬ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গঠিত হয়। জেনেভাভিত্তিক এ কাউন্সিলের লক্ষ্য বিশ্বজুড়ে মানবাধিকার সমুন্নত ও সুরক্ষা প্রদান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code