আমেরিকার কর্মকর্তাদের তাইত্তয়ান সফর, চিন্তায় চীন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ানে গেছেন মার্কিন নৌ বাহিনীর দুই তারকা এ কর্মকর্তা হচ্ছেন রিয়াল অ্যাডমিরাল মাইকেল স্টাডমেন। গত কয়েক বছরে তাইওয়ান সফরকারী মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যে তিনিই সবচেয়ে শীর্ষস্থানীয় কর্মকর্তা। রিয়াল অ্যাডমিরাল মাইকেল স্টাডমেন মূলত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক গোয়েন্দা কার্যক্রম তত্ত্বাবধান করে থাকেন। ফলে তার মতো একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার সফল স্বভাবতই চীনকে একইসঙ্গে হতাশ ও ক্ষুব্ধ করে তুলবে। কেননা, তাইওয়ানকে নিজের বিচ্ছিন্নতাকামী প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন। তাইওয়ানকে নিজেদের অংশ বলে বিবেচনা করা চীন এর তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বেইজিংয়ের মুখপাত্র বলেছেন, ‘তাইওয়ান প্রশ্নের তীব্র স্পর্শকাতরতা ওয়াশিংটন অবশ্যই উপলব্ধি করতে পারবে।‌‌ তাইওয়ানভিত্তিক সরকার দাবি করে, চীন কমিউনিস্ট বিপ্লবীদের দ্বারা অবৈধভাবে দখল হয়েছে। আর বেইজিংভিত্তিক চীন সরকার তাইওয়ানকে বিচ্ছিন্নতাকামী প্রদেশ হিসেবে বিবেচনা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code