স্টার্লিং হাইটস সিটিতে ১৩ পাউন্ড কোকেন জব্দ করেছে পুলিশ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

মিশিগান ডেস্কঃ 

Manual7 Ad Code

 

মঙ্গলবার শহরের একটি ট্রাফিক স্টপ থেকে ১৩ পাউন্ডেরও বেশি কোকেন জব্দ করেছে পুলিশ। অভিযানের সময় স্টার্লিং হাইটসের পুলিশ অফিসাররা বিকেল ৫ টায় মঙ্গলবার মেট্রোপলিটন পার্কওয়ের কাছে ডেকুইন্ড্রে যান চলাচল বন্ধ করে দেয়।

Manual2 Ad Code

বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট মারিও বাস্তিয়ানেলি বলেন, অফিসাররা টহলরত অবস্থায় ছিলেন যখন তারা গাড়ি চালানোর সময় একজন  চালককে টেক্সট করতে দেখেন। তিনি বলেন, অফিসাররা গাড়ির কাছে এসে দেখেন গাড়ির পিছনের আসনে প্যাকেটে কিছু একটা দেখা যাচ্ছে। প্যাকেটটি খোলার পর নিশ্চিত হওয়া যায় যে এতে ছয় কেজি কোকেইন আছে। পুলিশের অনুমান, মাদকের মূল্য ৬৫০,০০ ডলার। কর্মকর্তারা চালককে গ্রেপ্তার করেন। বাস্তিয়ানেলি বলেন, পুলিশ সন্দেহভাজনের নাম প্রকাশ করছে না, কারণ তদন্ত চলছে।  সন্দেহভাজনকে বৃহস্পতিবার স্টার্লিং হাইটসের ৪১ জেলা আদালতে হাজির করা হয়েছিল, যার বিরুদ্ধে ১০০০ গ্রাম কোকেন রাখার অভিযোগ আনা হচ্ছে। একজন বিচারক তার বন্ড নির্ধারণ করেন ২,৫০০০০ ডলার। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code