রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ  রাজধানীর কয়েকটি এলাকায় আজ সোমবার (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Manual7 Ad Code

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো- গুলশান, বনানী, মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকা। এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

Manual8 Ad Code

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসরণ প্রকল্পের আওতায় মহাখালী রেলক্রসিং সংলগ্ন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করায় রাজধানীর কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code