বঙ্গবন্ধুর কন্যা,শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

বাংলানিউজডটকম ডেস্ক:

Manual5 Ad Code

“বঙ্গবন্ধুর কন্যা,শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহারও আইসিটি ট্রাইবুন‍্যালে সকল অবৈধ বিচার প্রক্রিয়া বাতিলের দাবিতে বিক্ষোভ,প্রতিবাদ সমাবেশ ও লন্ডনস্থ হাইকমিশনে স্মারকলিপি প্রদান।

“জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা,জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং আইসিটি ট্রাইবুনালে ও অসাংবিধানিক ও অবৈধ সরকারের ঘৃণতম মধ্যযুগীয় জঘন্য কার্যক্রমের প্রতিবাদে এবং অসাংবিধানিক বেআইনি প্রহসনমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ২২ শে এপ্রিল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। উক্ত সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ার উজ্জামান চৌধুরী, প্রাক্তন এমপি হাবিবুর রহমান হাবিব,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী সহ সভাপতি হরমুজ আলী ,যুগ্মসাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্মসাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমদ , তারিফ আহমদ ,আস ম মিসবাহ ,এম এ করিম , মেহের নিগার চৌধুরী ও ,সৈয়দ ছুরুক আলী সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল

অবৈধ ও অসাংবিধানিক কাঙ্গারি কোট নাম ধারী আইসিটি ট্রাইবুনাল প্রত্যাহার ,বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা সহ সব ধরনের নিত্য মামলা প্রত্যাহার এবং জবর দখলকারী অবৈধ ইউনূসের অবিলম্বে পদত্যাগের দাবিতে একটি স্মারকলিপি লন্ডনস্থ হাইকমিশনের বরাবরে প্রদান করা হয়।

এদিকে বৃটেনের কার্ডিফ শহরে আইসিটি ট্রাইবুনালে অসাংবিধানিক ও অবৈধ সরকারের ঘৃণ্যতম মধ্যযুগীয় জঘন্য এবং অসাংবিধানিক, বেআইনি ও প্রহসনমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ও অবৈধ ইউনুস সরকার এর পদত্যাগের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্দ্যোগে

Manual1 Ad Code

নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে

২৩ শে এপ্রিল বুধবার ১ ঘটিকায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউকে ওয়েলস আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সহ সভাপতি এস এ রহমান মধু,

Manual4 Ad Code

যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক রুবেল, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক যুবনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, সাবেক ছাত্রনেতা আকতার উজ্জামান কোরেশি নিপু, সাবেক যুবনেতা আসকর আলী,ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম,

সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক

এ বি রুনেল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল হক মনসুর, মাহবুবু রহমান, আসাদ মিয়া, সাজেল আহমেদ, সহ আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও প্রাক্তন ছাত্রনেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ আজ মহা সংকটে পরিনত হয়েছে। ’৭১ এর পরাজিত শক্তি, ভিনদেশিদের যোগসাজশে বাংলাদেশের ভাগ্য নিয়ে নতুন করে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সবকিছু ধ্বংস করে চলেছে। অবৈধ ও অসাংবিধানিক কাঙ্গারি কোট নাম ধারী আইসিটি ট্রাইবুনাল প্রত্যাহার এর আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহবান জানান।

ডেস্ক ( এস )

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code