ফুটবল খেলতে এসে লাশ হয়ে ফিরলো রাব্বি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ  সতীর্থদের সাথে মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ রাব্বি ফকির (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

রাব্বি ফকির উপজেলার সিতাইকুন্ড নেছারউদ্দিন তালুকদার স্কুল এন্ড কলেজের অফিস সহকারী ও সিতাইকুন্ড গ্রামের আব্দুর রব ফকিরের ছেলে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সতীর্থদের সাথে মাঠে ফুটবল খেলছিল রাব্বি। খেলা চলাকালীন হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় সকলে মিলে রাব্বিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Manual7 Ad Code

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল বলেন, বিকেলে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে সিতাইকুন্ড যুব সংঘ ও বালিয়াভাঙ্গা সবুজ সংঘের মাঝে প্রীতি ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে রাব্বি ফকির মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রাজিয়া সুলতানা বলেন, রাব্বি ফকিরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার আগেই তার মৃত হয়েছে। ধারণা করা হচ্ছে সে হৃদরোগে মারা গেছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code