মহাকাশে শুটিং শেষে ফিরলেন রাশিয়ার পরিচালক ও অভিনেতা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  গত ৫ অক্টোবর বাইকানুর উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি রুশ রকেটে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ইউলিয়া পেরেসিল্ড ও ক্লিম শিপেঙ্কো। সেখানে তারা ‘চ্যালেঞ্জ’ সিনেমার শুটিং করবেন। রাশিয়ার মহাকাশ বিষয়ক সংস্থা রসকসমস দাবি করেছে, তারা সর্বসাধারণের জন্য মহাকাশের দরজা খুলে দিতে উদগ্রীব। সেই উদ্দেশ্যে ইউলিয়া পেরেসিল্ড ও ক্লিম শিপেঙ্কো মহাকাশে যান শুটিং করতে। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির

শনিবার (১৭ অক্টোবর) মহাকাশে শুটিং শেষ করে আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন আইএসএস ছেড়ে কাজাখস্তানে অবতরণ করেন। ইউলিয়া পেরেসিল্ড ও ক্লিম শিপেঙ্কো যে সিনেমা নিয়ে কাজ করেছেন সেই সিনেমার নাম ‘চ্যালেঞ্জ’। এ সিনেমায় আছে তাদের পৃথিবীতে ফিরে আসার একটি দৃশ্য। সেই দৃশ্য ক্যামেরাবন্দী আরেকজন ক্যামেরা ক্রু। তবে অনেকেই এ কথা বিশ্বাস করেননি। যারা বিশ্বাস করেননি তাদের জন্য আইএসএস থেকে পাঠানো এক টুইটার পোস্টে ইউলিয়া পেরেসিল্ড তার খোলা চুলের ছবি দেখান।

Manual4 Ad Code

ভরহীন অবস্থায় তোলা এই ছবি প্রমাণ করেছে ‘চ্যালেঞ্জ’ সিনেমার পুরো শুটিংই মহাকাশে হয়েছে। এই সিনেমা মহশূন্য নিয়ে এক ধরনের প্রতিযোগিতার অংশ। তবে এর শুটিং চলার সময়েও নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার থ্রাস্টারে সমস্যা দেখা দেওয়ায় মহাশূন্য স্টেশনটি হঠাৎ করে কাৎ হয়ে পড়ে। এর ফলে কিছু সময় শুটিং বন্ধ থাকে। সব মিলিয়ে বলা যায় ‘চ্যালেঞ্জ’ সিনেমার শুটিং করাটাও ছিল চ্যালেঞ্জিং। আশার কথা হলো, সেই চ্যালেঞ্জ জিতে পৃথিবীতে ফিরে এসেছেন পরিচালক ও অভিনেতা। এখন তাদের ১০ দিন রাশিয়ার স্টার সিটি প্রশিক্ষণ কেন্দ্রে থাকতে হবে। যেখানে শারীরিক ও মানসিক পরীক্ষা করা হবে। গুঞ্জন উঠেছে, হলিউড তারকা টম ক্রুজও মহাকাশে একটি সিনেমায় অংশ নিচ্ছেন। ওই প্রকল্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইলন মাস্কের স্পেসএক্স যুক্ত।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code