সাম্প্রদায়িক বিষদাঁত ভেঙে দেওয়া পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মাঠে নেমেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।‌ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছে তারা। সেইসঙ্গে সকল প্রগতিশীল মানুষকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ এই আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের‌

Manual3 Ad Code

সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল-সমাবেশে নেতাকর্মীরা আসেন। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সাম্প্রদায়িক কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু এভিনিউ। মিছিলে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সাধারণ মানুষ জড়ো হয়েছেন।

Manual4 Ad Code

দেশের কোনো প্রান্তে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সতর্ক আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে একটি বিশেষ গোষ্ঠী। যতদিন পর্যন্ত সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে না পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে। সকল নেতাকর্মীরা মাঠে থাকবে, প্রস্তুত থাকবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code