দেশে টিকার অভাব নেই: স্বাস্থ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  বাংলাদেশে বর্তমানে করোনা টিকার অভাব নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, দেশে এখন টিকার অভাব নেই। ২১ কোটি ভ্যাকসিন কেনা আছে। আমাদের হাতে এখন পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৯ অক্টোবর) শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশে ইতোমধ্যে ৬ কোটি ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। আরও ২১ কোটি ডোজের অর্ডার করা হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে প্রতিমাসেই আসতে থাকবে। প্রতি মাসে তিন কোটি করে টিকা আসছে।

Manual2 Ad Code

শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জাহিদ মালেক জানান, এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা পাঠানো হয়েছে। আইসিটি বিভাগ সেই তালিকা তৈরি করছে। এরপরই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code