কক্সবাজারে গ্রেফতার ইকবালকে নেওয়া হলো কুমিল্লায়

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননার ঘটনায় আলোচিত যুবক ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করার পর কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার সকালে ইকবালকে নিয়ে কক্সবাজার থেকে রওনা হয়ে দুপুর ১২টার পর কুমিল্লায় পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী।

Manual2 Ad Code

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার পর সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেফতারের কথা জানায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অ্যাডমিন)।

Manual4 Ad Code

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহম্মেদ বলেন, কক্সবাজারে গ্রেফতার ওই যুবকই কুমিল্লার ইকবাল। তাকে সিসি ক্যামেরায় ভিডিও দেখে শনাক্ত করা হয়েছিল।

Manual1 Ad Code

গ্রেফতার ইকবাল কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড সুজানগর এলাকার মাছ বিক্রেতা নূর আলমের ছেলে।

Manual4 Ad Code

জিজ্ঞাসাবাদের জন্য ইকবালকে প্রথমে পুলিশ লাইনসে নেওয়া হয়। পরে তাকে পুলিশ সুপার কার্যালয়ে নেওয়ার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code