‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’ এর উদ্যোগে ৫ম চ্যারিটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

প্রতিবন্ধীদের সাহায্যার্থে ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’ এর উদ্যোগে ১৭ অক্টোবর রবিবার লন্ডনের মোবার্লি স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হল ৫ম চ্যারিটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা। 

ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আসা মোট ২৮ টি দল (ডাবলসে) প্রতিযোগিতায় অংশ নেয়। এতে ইমতিয়াজ ও আলী জুটি চ্যাম্পিয়ন এবং সোহেল সোয়েব জুটি রানার আপ হয়।

 

Manual6 Ad Code

 

 

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিলেতের জনপ্রিয় সংবাদ পাঠিকা ও মিডিয়া ব্যক্তিত্ব ডাঃ জাকি রিজওয়ানা আনোয়ার এফ.আর.এস.এ এবং লন্ডন টাইগার্সের প্রধান নির্বাহী মেসবাহ আহমেদ।

অতিথিগণ খেলাধুলার সাথে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সম্পর্কের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। তাঁরা এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজক সংগঠনের এমন উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন।

 

Manual5 Ad Code

 

 

উল্লেখ, ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’ মৌলভীবাজারে বলিয়ারবাগ গ্রাম ও তার আশেপাশের অঞ্চলের সব বয়সের প্রতিবন্ধী মানুষেদের ও তাদের পরিবারকে শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সহ বিভিন্ন সেবা দিয়ে আসছে।

পুরস্কার বিতরণী  অনুষ্ঠানের শেষে মানুষ মানুষের জন্য চ্যারিটির প্রতিষ্ঠাতা জনাব নাজমুল মসুদ বক্স এই আয়োজনে সহযোগিতাকারী সকলকে ধন্যবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code