কুরআনের হাফেজ মোহাম্মদ আকিল মেহেদী হত্যার বিচার চাইলেন লন্ডনের আলেম সমাজ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

লন্ডন ডেস্কঃ 

ব্রিটিশ বাংলাদেশী কুরআনের হাফেজ মোহাম্মদ আকিল মেহেদী হত্যার বিচার চেয়েছেন আলেম সমাজ। তারা নির্মম এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্ত্র দাবি জানান।

Manual6 Ad Code

গত ৮ নভেম্বর সোমবার লন্ডনের আলেম সমাজের একটি প্রতিনিধি দল হত্যাকান্ডের স্থল সরজমিন‌ পরিদর্শন করেন। এসময় তারা সেখানে হাফেজ আকিল এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এসময় উপস্থিত আলেম সমাজ তরুণ হাফেজে কোরআন মোহাম্মদ আকিল মেহেদীর হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডে আমরা কমিউনিটির মানুষ গভীরভাবে শোকাহত ও বেশ‌ আতঙ্কিত। এই হত্যাকাণ্ড কোন ভাবেই মেনে নেয়া যায় না। এসময় তারা নির্মম এই হত্যাকান্ডের‌ দৃষ্টান্তমূলক বিচার কামনা করে উপস্থিত বিভিন্ন মিডিয়ায় সামনে তাদের বক্তব্য তুলে ধরেন।

Manual3 Ad Code

আলেম সমাজের প্রতিনিধি দলে ছিলেন বিশিষ্ট আলেম  আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহাম্মদ শাহ‌নূর মিয়া, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মুফতি ছালেহ আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী প্রমুখ।

উল্লেখ্য ৬ নভেম্বর শনিবার সকালে পূর্ব লন্ডনে লাইমহাউজ ক্যানেলের পাশে নেভিগেশন রোড থেকে ২২ বছর বয়সী কুরআনে হাফেজ মোহাম্মদ আকিল মেহেদীর লাশ  উদ্ধার করে পুলিশ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন )। তিনি ইজিপ্ট থেকে কুরাআনে হিফজ শেষ করে লন্ডন ফিরে আসেন। হাফেজ আকিলের মা-ও একজন কুরআনের শিক্ষিকা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code