লন্ডনে ২১তম রেইনবো চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১৮ অক্টোবর থেকে; থাকছে পুরষ্কার পর্ব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন ( যুক্তরাজ্য ) থেকে : 

আগামী ১৮ই অক্টোবর রবিবার থেকে শুরু হচ্ছে ২১তম রেইনবো চলচ্চিত্র উৎসব । লন্ডনে রেইনবো চলচ্চিত্র সংসদ বিগত ২১ বছর থেকে নিয়মিতভাবে এই উৎসবের আয়োজন করে আসছে।

Manual1 Ad Code

বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, ইতালী, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, কসোভো সহ ১২ দেশের মোট ২৫ টি চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে এবারের উৎসব।
বর্তমান বিশ্বের মহামারীর কারনে এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সহ বেশীর ভাগ প্রদর্শনী অনলাইন প্লাটফর্মে দেখানো হবে।

Manual7 Ad Code

সোমবার ১৯ শে অক্টোবর থেকে শুক্রবার ২৩শে অক্টোবর প্রতিদিন বিকেল ৫.৩০ মি: পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে একটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সামাজিক দুরত্বের কারনে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ২৫ জন দর্শক ব্রাডি আর্টস সেন্টারে এই অনুষ্ঠান দেখতে পাবেন। অংশগ্রহনকৃত সকল চলচ্চিত্র অনলাইনে দেখার সুযোগ থাকবে।

Manual3 Ad Code

এবারের উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্য/তথ্য চিত্র, শ্রেষ্ঠ মানবিকতার চলচ্চিত্র, বিশেষ জুরি পুরষ্কার সহ আরো তিনটি রেইনবো চলচ্চিত্র সংসদ পুরষ্কার দেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code