অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

সাহিত্য-শিল্প-সংস্কৃতি ডেস্কঃ 

দেশের জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। আজ (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অভিনেতার ভাই ম. হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

 

এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

 

মাহমুদ সাজ্জাদ শৈশব থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একসময় টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’।

 

Manual4 Ad Code

 

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code