মিশিগানের সিকে ফুড এবং সিলেটের ফিজা’র মধ্যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

মিশিগান ডেস্কঃ 

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির সিকে ফুড ইন্টারন্যাশনাল, মা ইমপোর্ট এবং বাংলাদেশের মা এগ্রো কোম্পানীর সাথে আজ সোমবার সিলেটের ঐতিহ্যবাহী ফিজা এন্ড কোম্পানী এক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। সিলেট গোটাটিকরস্থ বিসিক শিল্পনগরীর ফিজা এন্ড কোং (প্রা.) লিমিটেডের প্রধান কার্যালয় ফিজা টাওয়ারে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
নতুন এ চুক্তির মাধ্যমে সিলেটের ফিজা এন্ড কোং এর উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে। ইতোমধ্যে সিকে ফুড ইন্টারন্যাশনাল, মা ইমপোর্ট ও মা এগ্রোর মাধ্যমে সিলেটের সুনামধন্য ব্র্যান্ড ফিজা’র উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু হয়েছে। নতুন এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি আরও অনেকগুণ বেড়ে যাবে।

 

Manual1 Ad Code

 

 

Manual6 Ad Code

ফিজা এন্ড কোং (প্রা.) লিমিটেডের পক্ষে ফিজা’র ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম বাবুল এবং সিকে ফুড ইন্টারন্যাশনাল, মা ইমপোর্ট ও মা এগ্রোর পক্ষে শান্ত দেব এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিজা এন্ড কোং (প্রা.) লিমিটেডের জেনারেল ম্যানেজার এতেসাম মাবরুর ও ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রশীদ লস্কর।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code