মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মিশিগানে সমাবেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজিপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের মুসলিমরা।

Manual4 Ad Code

শনিবার (১৮ জুন) বিকালে হ্যামট্রামিক শহরে ইউনাইটেড ওলামার ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশি-আমেরিকান মুসলিমের সঙ্গে যোগ দেন ইরাক, ইরান ও ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের কয়েকশ মুসলিম ধর্মালম্বী। বিভিন্ন প্ল্যাকার্ড-পেস্টুন হাতে নিয়ে নারী-শিশুদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। অনেকের পরনের জামায় লিখা ছিল, আই লাভ মুহাম্মদ। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করেন।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননা আমরা মেনে নিতে পারি না। এই অবমাননাকর মন্তব্য পুরো মুসলিম জাতির অন্তরে গভীর ক্ষত সৃষ্টি করেছে। বিজেপি নেতা-নেত্রীদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যদি ভারত সরকার এই ঘটনার সঠিক বিচার না করে ভারতীয় পণ্য ব্যবহার বর্জনসহ আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

এছাড়া বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট থেকে ইন্ডিয়ান নাম মুছে ফেলার আহবান জানান বক্তারা। বাংলাদেশি মালিকানাধীন বেশির ভাগ রেস্তোরার নামের পাশে ইন্ডিয়ান কজিন বা ইন্ডিয়ান চিকেন নাম রয়েছে। দ্রুত ইন্ডিয়ান নাম মুছে দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্ববান জানিয়েছেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ডেট্রয়েট আল ফালাহ মসজিদ-এর খতিব মাওলানা আবদুল লতিফ। সঞ্চালনা করেন ওয়ারেন ইসলামিক সেন্টারের ইমাম ফকরুল ইসলাম। বক্তব্য রাখেন স্টেট রিপ্রেজেনটেটিভ আব্রাহাম আয়াস, হ্যামট্রামিক সিটি মেয়র আমির গালিব, প্রোটেম মেয়র কামরুল হাসান, কাউন্সিলম্যান নাইম চৌধুরী, সাদ আলমাসরি, কংগ্রেস প্রার্থী ফিলিস্তিনি হুয়াইদা আরফি।

Manual1 Ad Code

আরও বক্তব্যে রাখেন মাওলানা জুবায়ের আহমেদ, মাওলানা আবু সিদ্দিক, হাফিজ রায়হান উদ্দিন, ইমাম জিনদানী, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা রেদুয়ান আহমেদ, মাওলানা আবুল কাসেম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code