মিশিগানে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নূর মিয়া, সম্পাদক জিয়াউদ্দিন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১১ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান-এর নতুন সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ নুর মিয়া। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় ওয়ারেন শহরের বিসমিল্লাহ রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা মিলাদ হোসেন চৌধুরী। সভায় নবীগঞ্জ উপজেলার উপদেষ্টা, প্রতিনিধি এবং আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সভাপতি পদ নির্বাচন সম্পন্ন করেন। হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদী কমিটির সভাপতি নির্বাচিত করা হয় মোহাম্মদ নুর মিয়াকে। এছাড়া নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হন নুরুল হক। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নুর মিয়াকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে একই সময় হ্যামট্টামিক শহরের আলাদিন রেস্টুরেন্টে উপদেষ্টা আলী আজগর- এর সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ উপজেলার এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মনোনীত করা হয় জিয়া উদ্দিন আহমদকে। এছাড়া শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মনোনীত করা হয় আয়াত আলীকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code